1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ার নবনির্মিত সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ার নবনির্মিত সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

ইয়ুথ ডেস্ক
  • আপডেট সময়ঃ সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৭৮ বার

২৫শে মে, রোজ সোমবার বগুড়ার নবনির্মিত সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রথম নগর প্রশাসক ও বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি, সাবেক ছাত্রনেতা এম আর ইসলাম স্বাধীনের সঙ্গে নগর ভবনে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন, বগুড়া জেলা কমিটি।

সম্প্রতি অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে সংগঠনের পক্ষ থেকে নবনিযুক্ত প্রশাসককে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। এসময় সংগঠনের নেতৃবৃন্দ বগুড়ার উন্নয়ন, মানবাধিকার প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির সম্মানিত সভাপতি, সাবেক ছাত্রনেতা ও চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলারের নেতৃত্বে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু রায়হান, সিনিয়র যুগ্ম সম্পাদক এ এস এম রায়হান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রশিদ, সহ-শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আল আমিন, কার্যনির্বাহী সদস্য মোঃ ফিরোজ হোসেন, মোঃ মেহেদী হাসান, মোঃ সাজু, মোঃ মোখলেসুর রহমান, মোঃ এনামুল ও মোঃ ওবায়দুলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, এম আর ইসলাম স্বাধীনের নেতৃত্বে বগুড়া সিটি কর্পোরেশন একটি আধুনিক, নান্দনিক ও জনবান্ধব নগরীতে রূপান্তরিত হবে।

এসময় বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির সভাপতি মোঃ আরমান হোসেন ডলার বলেন, “মানবাধিকার প্রতিষ্ঠা, সামাজিক উন্নয়ন ও নাগরিক কল্যাণে প্রশাসন এবং সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশা করি, নতুন প্রশাসকের নেতৃত্বে বগুড়া উন্নয়ন ও মানবিক মূল্যবোধের ক্ষেত্রে আরও এগিয়ে যাবে।”

তিনি আরও বলেন, উন্নয়ন ও মানবতার কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং বগুড়ার সার্বিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com