1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

ইয়ুথ ডেস্ক
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৮৩ বার

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের গভর্নিং বোর্ডের সভাপতি এবং বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মীর শাহে আলম এমপি’র বগুড়া আগমন উপলক্ষে মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এম-ট্যাব) ও বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন (বিএমটিএ) বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দ তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সৌজন্য সাক্ষাতে নেতৃত্ব দেন এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন (বিএমটিএ) বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক পদপ্রার্থী, সাবেক ছাত্রনেতা চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার। এসময় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালসহ বগুড়া জেলার বিভিন্ন পর্যায়ের মেডিকেল টেকনোলজিস্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নিকট মেডিকেল টেকনোলজিস্টদের বিভিন্ন সমস্যা, দাবি-দাওয়া ও পেশাগত উন্নয়নের বিষয় তুলে ধরেন। বিশেষ করে কোভিড-১৯ মহামারির সময় এবং ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় মেডিকেল টেকনোলজিস্টদের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করা হয়। পাশাপাশি স্বাস্থ্যখাতে টেকনোলজিস্টদের ন্যায্য মূল্যায়ন, পেশাগত সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং “দশম গ্রেড” বাস্তবায়নসহ বিভিন্ন যৌক্তিক দাবি উপস্থাপন করা হয়।

এসময় চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার বলেন, “বাংলাদেশের স্বাস্থ্যখাতে মেডিকেল টেকনোলজিস্টরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। আধুনিক ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে মেডিকেল টেকনোলজিস্টদের যথাযথ মূল্যায়ন ও অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি।”

তিনি আরও বলেন, “দেশের প্রতিটি সংকটময় সময়ে মেডিকেল টেকনোলজিস্টরা সম্মুখসারির যোদ্ধা হিসেবে কাজ করেছেন। তাই তাদের পেশাগত মর্যাদা ও ন্যায্য দাবি বাস্তবায়নে সরকারকে আন্তরিক উদ্যোগ গ্রহণ করতে হবে।”

প্রতিমন্ত্রী মীর শাহে আলম নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং তাদের যৌক্তিক দাবি-দাওয়া সংশ্লিষ্ট মহলে উত্থাপনসহ সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com