1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঠাকুরগাঁওয়ে চামড়া নষ্ট রোধে মাঠে আনসার ও ভিডিপি সদস্যরা - Youth Tv news
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১২:২৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঠাকুরগাঁওয়ে চামড়া নষ্ট রোধে মাঠে আনসার ও ভিডিপি সদস্যরা

জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ২৪ বার

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশু জবাই বর্জ্য অপসারণ পরিবেশ সুরক্ষা এবং কোরবানির পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। 

দেশের অন্যান্য জেলার মতো ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলায় মাঠ পর্যায়ে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন আনসার ভিডিপি সদস্যরা।

এই ব্যাপারে ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা বলেন বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় ও জেলা কমান্ডেন্ট এর সহযোগিতায় এই কার্যক্রম চলমান রয়েছে তিনি আরো বলেন কোরবানির পশুর চামড়া দেশের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ। সামান্য অসচেতনতা কিংবা অবহেলার কারণে প্রতিবছর বিপুল পরিমাণ চামড়া নষ্ট হয়ে যায়, যা জাতীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলে।

তাই সাধারণ মানুষকে চামড়া সংরক্ষণের সঠিক নিয়ম সম্পর্কে সচেতন করা হচ্ছে। কোরবানির পশুর চামড়া সংগ্রহের পর দ্রুত লবণ ব্যবহার করে সংরক্ষণ, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং কোনো ধরনের দালালি অবৈধ মজুদ কিংবা অনিয়মের সঙ্গে জড়িত না হওয়ার বিষয়ে সদস্যদের কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।

 

ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলায় সাতটি গ্রুপে বিভক্ত হয়ে মোট ৪২ জন ভাতাভুগী সদস্য নিয়োজিত ছিলো এর সাথে প্রায় ২০০ জন স্বেচ্ছাসেবী আনসার ভিডিপি সদস্যরা ছিলেন।

স্বেচ্ছাসেবী আনসার ভিডিপি সদস্য উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করছেন।

পাশাপাশি জনগণের মাঝে সচেতনতামূলক প্রচারণাও চালানো হচ্ছে। সচেতন মহল মনে করছেন কোরবানির পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণ করা গেলে দেশের চামড়া শিল্প আরও সমৃদ্ধ হবে এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

স্থানীয়রা বলছেন পরিবেশ পরিচ্ছন্ন রাখা ও চামড়ার অপচয় রোধে আনসার ভিডিপির এমন উদ্যোগ প্রশংসনীয়। আনসার ভিডিপির এই মানবিক ও সচেতনতামূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপজেলার সাধারণ মানুষেরা।

 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com