1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় ১৫শ' পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ - Youth Tv news
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| দুপুর ২:৩০|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় ১৫শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১০ বার

বগুড়া শহরের বিআরটিসি মার্কেট সংলগ্ন ১নং রেল-ঘুন্টি থানামোড় কামারগাড়ীগামী সেলিম হোটেলের সামনে থেকে আসামীদের দেহ তল্লাশী করে ভ্যানিটি ব্যাগে রাখা ১৫শ’ ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী মোছাঃ বুলবুলি বেগম (৪৫) ও মোছাঃ নাজমা বেগম (৩৮) কে ডিএনসি-বগুড়া গ্রেফতার করে।
একটি সাইড ব্যাগের মাদক বিক্রয়ে ১০ হাজার টাকা ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ১টি সিমসহ, বাটন ফোন ১টি সিমসহ,বাটন ফোন ১টি সিমসহ আলামত প্রাপ্ত।

গ্রেফতারকৃত আসামীরা হলো, ইয়াবা ট্যাবলেট কারবারী মোছাঃ বুলবুলি বেগম (৪৫), স্বামী মৃত আজিজুল রহমান, পিতা মৃত আসমত আলী, সাং-দক্ষিন বাসুদেবপুর ক্যাম্প পট্টি,
থানা-হাকিমপুর, জেলা-দিনাজপুর।
ইয়াবা ট্যাবলেট কারবারী মোছাঃ নাজমা বেগম (৩৮), স্বামী মোঃ লিটন মিয়া, পিতা মৃত দুদু মোল্লা, বগুড়া শহরের মাদক কারবারীদের আঁতুড় ঘর নামক চকসুত্রাপুর কশাইপাড়া।

আজ সোমবাব (৮ জুন) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া কর্তৃক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় একটা মাদকের চালান ক্রয়-বিক্রয় হবে, সে অনুযায়ী উপ-পরিচালক মোহাঃ জিললুর রহমানের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে, বিআরটিসি মার্কেট সংলগ্ন ১নং রেল-ঘুন্টি থানামোড় সেলিম হোটেলের সামনে পাকা রাস্তার উপর আসামীদের দেহ তল্লাশী করে ভ্যানিটি ব্যাগে ইয়াবা ট্যাবলেট ১৫০০ (এক হাজার পাঁচশত) পিস ও মোবাইল ফোন ৩ টি এবং মাদক বিক্রয়লব্দ ১০ হাজার টাকা উদ্ধারসহ আসামীদেরকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় এ ইয়াবার চালান হিলি থেকে সংগ্রহ করেছেন, এবং সম্পর্কে তারা একে অপরের বিয়াইন।

উল্লিখিত আসামীদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ সামসুল আলম বাদী হয়ে, একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকের এই চালানের সাথে অন্যান্য কে বা কারা জড়িত তা নিয়ে তদন্ত চলছে। সম্পৃক্ততা পাওয়া গেলে সনাক্ত করে দ্রুতই আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com