1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সবুজ বাংলাদেশ গড়তে নন্দীগ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সবুজ বাংলাদেশ গড়তে নন্দীগ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

নিজস্ব প্রতিবেদক, তানভির রহমান
  • আপডেট সময়ঃ সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৯৭ বার

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৪ নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ১৩ ই জুন শনিবার বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আয়োজিত এ কর্মসূচির আওতায় ৫০টি ফলজ গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ৪ নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ বেদেনা বিবি, পুতুল রানী, বিলকিস বেগম, ইউপি সদস্য শামসুর রহমান, গোলাম মোস্তফা, আব্দুল হালিম, মুকুল হোসেন, আক্কাস আলী, সিদ্দিকুর রহমান, আনোয়ার হোসেন, ফজলুর রহমান ও কায়সার রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মোঃ রুবেল এবং সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ মাহমুদুল হাসান কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com