1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নীলফামারীতে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচীর উদ্ভোধন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নীলফামারীতে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচীর উদ্ভোধন

স্টাফ রিপোর্টার, নীলফামারী
  • আপডেট সময়ঃ বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৬৬ বার

প্রধানমন্ত্রী তারেক রহমান এর পাচঁ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে নীলফামারীর সকল শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ উৎসাহ প্রদানে ছাত্রদল নীলফামারী সরকারি কলেজ শাখার উদ্যোগে এ‍্যাব সভাপতি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নির্দেশে ফলজ, বনজ ও ঔষুধি গাছের চারা রোপণ ও বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৭ জুন) দুপুরে শহরের হাড়োয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচীর শুভ উদ্ভোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম, সরকারী কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: ফিরোজ আহমেদ সৈকত ও মশিউর রহমান শাহ, সমাজসেবক হাসানুজ্জামান খান হিরাসহ বিদ্যালয়ের প্রধান শিক্ষিক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ ও কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষুধি চারা বিতরণ করা হয়।

সরকারী কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: ফিরোজ আহমেদ সৈকত বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। নীলফামারীতে ইতোমধ্যে কয়েক ধাপে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয়েছে। ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে এ কর্মসূচি অব্যাহত থাকবে। সরকারের এই দূরদর্শী ও জনকল্যাণমুখী উদ্যোগের সফলতা কামনা করছি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com