1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঠাকুরগাঁওয়ে মাদক বিরোধী যৌথ অভিযান, আটক ৩ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঠাকুরগাঁওয়ে মাদক বিরোধী যৌথ অভিযান, আটক ৩

জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৪৮ বার

ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসন, জেলা মাদকদ্রব্য অধিদপ্তর, পুলিশ ও ব্যাটালিয়ান আনসার সদস্যদের নিয়ে মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার দুপুরে সদর উপজেলার নারগুন ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় গুচ্ছগ্রামে এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসনা হেনা লাবনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজাতুল কুবরা ফারিহা মাদক ব্যবসায়ী পারুল ও পূর্ণিমা বাসফোর নামের ২ নারীকে ছয় মাসের জেল ও ৫০০০ টাকা জরিমানা করেন এছাড়াও সয়জয় বাসফোর নামের এক যুবককে মাদক সেবনের দায়ে সাত দিনের জেল ও ৫০ টাকা জরিমানা করা হয়। পরে উদ্ধারকৃত গাজা সকলের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারি পরিচালক হারুনুর রশিদ, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান আলী সহ অন্যান্যরা।

মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারি পরিচালক হারুনুর রশিদ বলেন যারা মাদকের সাথে যুক্ত রয়েছে তাদের তো কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। জেলায় বিভিন্ন স্থানে মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।

 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com