1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নন্দীগ্রামে ডাকাতির ঘটনায় আরও একজন গ্রেপ্তার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নন্দীগ্রামে ডাকাতির ঘটনায় আরও একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, তানভির রহমান
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৪৮ বার

বগুড়ার নন্দীগ্রামে বীরপলি গ্রামের ইউপি সদস্য রশিদুল আলমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

বৃহস্পতিবার বগুড়া শহরের চকসূত্রাপুর হাড্ডিপট্টি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। গ্রেপ্তার বাবলা ফকির (৩৭) বাদুরতলা কুলিপট্টি মহল্লার মৃত রহিম উদ্দিনের ছেলে। এরআগে সম্প্রতি একই মামলায় তিনজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয় লুন্ঠিত আংশিক মালামাল ও নগদ টাকা।

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ জানান, সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করে অভিযান চালানো হয়। তদন্তে তার সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। মামলায় গ্রেপ্তার করে তাকে নন্দীগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ১২ মে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের বীরপলি ফকিরপাড়া রশিদুল আলমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটে। মধ্যরাতে ৮/১০ জনের ডাকাতদল বাড়ির ছাদে উঠে চিলেকোঠার ছাউনির টিন কেটে ভিতরে প্রবেশ করে। মারপিট করে নগদ ১৩ লাখ টাকা, ১ ভরি স্বর্ণালংকার, ৫টি মোবাইল ফোন ও টেলিভিশন লুট করে নিয়ে যায়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com