1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ইয়ুথ ডেস্ক
  • আপডেট সময়ঃ সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৭৫ বার

 

বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-রাজ-১৫৪৬)-এর ত্রি-বার্ষিক সাধারণ সভা-২০২৬ সোমবার (৬জুলাই) দুপুরে অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়নের সভাপতি মো. আব্দুর রহিমের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. স্বপন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া মহানগর বিএনপির সভাপতি ও বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী (হিরু)।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও বগুড়া জেলা বিএনপির সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. আজিজুল হক মনজু, বগুড়া জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. নূর-ই আলম, বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. লিটন শেখ বাঘা, বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক ও ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সাজ্জাদ হোসেন পিন্টু, বাংলাদেশ মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা শাখার সভাপতি ও জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. আরমান হোসেন ডলার, বগুড়া জেলা দর্জি শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো. ফেরদৌস আলম, এস.আর. প্রিন্টিং প্রেসের স্বত্বাধিকারী মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী তৃণমূল দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বগুড়া জেলা শাখার সভাপতি মো. আব্দুল বারী, বগুড়া জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মো. ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মো. মতিয়ার রহমান, বগুড়া জাতীয়তাবাদী হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের সভাপতি সাদেক আলী, বগুড়া জেলা জাতীয়তাবাদী অটো রিকশ ভ্যান শ্রমিক দলের সাধারণ সম্পাদক বিএম বকুল মোল্লা, দোকান কর্মচারী বাণিজ্যিক প্রতিষ্ঠান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. ফিরোজ সরকার, দপ্তর সম্পাদক মো. আতিকুর রহমান আতিকসহ বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক শ্রমিক সদস্য উপস্থিত ছিলেন।

উক্ত সাধারন সভায় সংগঠনের আয় ব্যয় রিপোর্ট সংবিধানে কিছু ধারা সংশোধনী করা হয়।
সর্বশেষে মোঃ আজিজুল হক মঞ্জুকে চেয়ারম্যান ও মোহাম্মদ লিটন শেখ বাঘা কে সদস্য যোগ করে ৯
সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com