1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়া শহরে ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়া শহরে ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৬৩ বার

জরুরি রক্ষণাবেক্ষণ (টাই-ইন) কাজের কারণে বগুড়া শহর ও আশপাশের এলাকায় ২৪ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় শিল্প, ক্যাপটিভ পাওয়ার, সিএনজি, বাণিজ্যিক ও আবাসিক—সব শ্রেণির গ্রাহক গ্যাস সুবিধা থেকে সাময়িকভাবে বঞ্চিত থাকবেন।

বুধবার (৮ জুলাই) পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বনানী থেকে তিনমাথা পর্যন্ত গ্যাস পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ (টাই-ইন) কাজের জন্য আগামী ৯ জুলাই (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টা থেকে ১০ জুলাই (শুক্রবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত বগুড়া শহরের গ্যাস নেটওয়ার্কে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।

পিজিসিএল আরও জানায়, নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হবে। সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি এবং প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com