1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় গভীর রাতে যাত্রীবাহী বাসে ৩০০ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার, গ্রেফতার ১ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় গভীর রাতে যাত্রীবাহী বাসে ৩০০ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার, গ্রেফতার ১

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৫২ বার

বগুড়া সদরে গভীর রাতে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৩০০ অ্যাম্পুল বুপ্রেনরফাইন (Buprenorphine Injection I.P) ইনজেকশন উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় মাদক পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বগুড়ার সূত্রে জানা যায়, শনিবার (১২ জুলাই) রাত ১২টা ১০ মিনিট থেকে রাত ১টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে উপপরিচালক মোহা. জিললুর রহমানের নেতৃত্বে বগুড়া সদর উপজেলার এরুলিয়া এলাকায় বগুড়া-নওগাঁ মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে নওগাঁ থেকে ঢাকাগামী মৌ পরিবহনের একটি যাত্রীবাহী বাস (রেজি. নং: ঢাকা মেট্রো-ব-১৩-২১২৬) থামিয়ে তল্লাশি চালানো হয়। বাসটির সি-২ আসনে টিকিটবিহীন অবস্থায় বসে থাকা এক যাত্রীর দেহ ও সঙ্গে থাকা কালো রঙের ট্রাভেল ব্যাগ তল্লাশি করে পুরোনো কাপড়ে মোড়ানো একটি কালো পলিথিনের ভেতর থেকে CUPIGESIC লেবেলযুক্ত বুপ্রেনরফাইন ইনজেকশনের ৩০০ অ্যাম্পুল উদ্ধার করা হয়। প্রতিটি অ্যাম্পুলে ২ মিলিলিটার করে মোট ৬০০ মিলিলিটার মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তি হলেন নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার হরিতকিডাঙ্গা ইউনিয়নের আঙ্গুরত কলোনী এলাকার মো. ফরহাদ হোসেন (২৫)। তিনি মো. মোজাম্মেল হক ও মোছা. গোলাপ বানুর ছেলে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৩(ক) অনুযায়ী বগুড়া সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সামসুল আলম।

ডিএনসি জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকের চালানের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com