
ঠাকুরগাঁওয়ে চুরি রহস্য উদঘাটনে চোরাই স্বর্ণ ও রুপার অলংকার উদ্ধার ও এক ব্যক্তিকে আটকের বিষয়ে প্রেস ব্রিফিং করেছে জেলা পুলিশ।
সন্ধ্যায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন তিনি বলেন জেলার রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের কোচর গ্রামে তপন চন্দ্র রায়ের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।
এই ঘটনায় একটি মামলা দায়ের করা হলে। তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে গিয়ান আলী নামের এক ব্যক্তিকে আটক করা হয় তার কাছ থেকেই চুরি হওয়া সেই স্বর্ণ ও রুপা উদ্ধার করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাণীসংকৈল থানার অফিসার ইনচার্জ আমানুল্লাহ আল বাড়ী,
সদর থানার ওসি তদন্ত সুজিত কুমার পাল, এসআই বাবুল হোসেন সহ জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা।
আইনি প্রক্রিয়া শেষে আসামিকে জেলা কারাগারে পাঠানো করা হয়েছে।