
বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় বৃষ্টির সময় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে বড় পরিসরে ড্রেন নির্মাণকাজ শুরু হয়েছে।
সংশ্লিষ্টদের আশা, চলমান কাজ সম্পন্ন হলে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হবে এবং সাতমাথায় আর পানি জমে পথচারী ও যানবাহন চলাচলে আগের মতো ভোগান্তির সৃষ্টি হবে না।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার দাবি জানিয়েছেন।