1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়া ধুনট থানার এস আই প্রত্যাহার, বগুড়ায় দায়িত্ব পালনে গিয়ে অনৈতিক সম্পর্ক - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়া ধুনট থানার এস আই প্রত্যাহার, বগুড়ায় দায়িত্ব পালনে গিয়ে অনৈতিক সম্পর্ক

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৭৩ বার

অভিযোগ তদন্তে গিয়ে প্রবাসীর পুত্রবধূর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগে বগুড়ার ধুনট থানার এক উপপরিদর্শককে (এসআই) প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

রোববার (১২ জুলাই) বগুড়ার পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদের স্বাক্ষরিত এক আদেশে এসআই মোস্তাফিজার রহমানকে ধুনট থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

পুলিশ সূত্র জানায়, গত ২১ জুন উপজেলার জোড়শিমুল গ্রামের এক নারী তাঁর ছেলেকে মধ্যপ্রাচ্যে পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি তদন্তের দায়িত্ব পান এসআই মোস্তাফিজার রহমান।

তদন্তের প্রয়োজনে তিনি একাধিকবার অভিযোগকারীর বাড়িতে যান। এ সময় অভিযোগকারীর প্রবাসী ছেলের স্ত্রীর সঙ্গে তাঁর অনৈতিক সম্পর্ক গড়ে ওঠার অভিযোগ ওঠে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে পুলিশ সুপারের নির্দেশে ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুকুর আলী তদন্ত শুরু করেন।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, তদন্তে এসআই মোস্তাফিজার রহমান ও ওই নারীর মধ্যে মোবাইল ফোনে আপত্তিকর কথোপকথনের একটি অডিও ক্লিপের সত্যতা পাওয়া যায়। তদন্ত শেষে গত ১০ জুলাই পুলিশ পরিদর্শক (তদন্ত) শুকুর আলী তাঁর প্রতিবেদন পুলিশ সুপারের কাছে জমা দেন।
এর পরিপ্রেক্ষিতে ১২ জুলাই এসআই মোস্তাফিজার রহমানকে ধুনট থানা থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

এ বিষয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) শুকুর আলী বলেন, “এসআই মোস্তাফিজার রহমানকে পুলিশ লাইনসে সংযুক্ত করার আদেশ পাওয়ার পর তাঁকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com