
৩ নং ভাটরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহাবুর রহমানের তত্ত্বাবধানে ৯ নং ওয়ার্ডের ভড়তুেঁলিয়া রায়পাড়া কবরস্থান ও স্কুলগামী দীর্ঘদিনের অবহেলিত মাটির সড়কে ইট সোলিং কাজ সম্পন্ন হয়েছে। এতে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও পথচারীদের বহুদিনের দুর্ভোগের অবসান হয়েছে।
কাজ শেষে সড়কটি পরিদর্শন করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহাবুর রহমান। এ সময় তিনি বলেন, “জনগণের মৌলিক সুবিধা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার। ইউনিয়নের প্রতিটি এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে আমরা কাজ করে যাচ্ছি। যেসব মাটির রাস্তা এখনও উন্নয়নের অপেক্ষায় রয়েছে, সেগুলোও পর্যায়ক্রমে আগামী ৪ থেকে ৫ মাসের মধ্যে ইট সোলিংয়ের আওতায় আনার চেষ্টা করা হবে, ইনশাআল্লাহ।”
পরিদর্শনকালে ৩ নং ভাটরা ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। স্থানীয়রা রাস্তার উন্নয়নকাজে সন্তোষ প্রকাশ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহাবুর রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, এই সড়কটি নির্মাণ হওয়ায় কবরস্থানে যাতায়াত, শিক্ষার্থীদের স্কুলে আসা-যাওয়া এবং স্থানীয় মানুষের চলাচল আগের তুলনায় অনেক সহজ হয়েছে।