1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কাহালুতে ছিনতাই মামলার তদন্তে প্রাপ্ত আসামি ফাহিম গ্রেফতার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কাহালুতে ছিনতাই মামলার তদন্তে প্রাপ্ত আসামি ফাহিম গ্রেফতার

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৫০ বার

বগুড়ার কাহালু থানায় দায়ের হওয়া একটি আলোচিত ছিনতাই মামলার তদন্তে প্রাপ্ত আসামি মো. ফাহিম (২৩)কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)।
র‌্যাব-১২, সিপিএসসি বগুড়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৮ জুন ২০২৬ রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে কাহালু উপজেলার পোড়াপাড়া বাসস্ট্যান্ড থেকে বড়মোহরগামী পথে দুইটি মোটরসাইকেলে আসা চারজন দুর্বৃত্ত একটি সিএনজি অটোরিকশার গতিরোধ করে। পরে দেশীয় অস্ত্রের মুখে ভিকটিম মো. শামিম প্রামানিক ও সিএনজি চালকসহ তিনজনকে জিম্মি করে প্রায় ১০ লাখ ৮০ হাজার টাকা, হিসাবের খাতা এবং ৩ লাখ ৩৮ হাজার ৪০০ টাকার দুটি স্বাক্ষরিত চেক ছিনিয়ে নেয়। এ ঘটনায় কাহালু থানায় পেনাল কোডের ৩৯২ ধারায় একটি মামলা দায়ের করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে বগুড়া সদর উপজেলার সিলিমপুর এলাকায় জিয়াউর রহমান মেডিকেল কলেজের সামনে একটি মেসে অভিযান চালিয়ে মামলার তদন্তে প্রাপ্ত আসামি মো. ফাহিম (২৩)কে গ্রেফতার করা হয়। তিনি বগুড়ার শাজাহানপুর উপজেলার চককানপাড়া এলাকার বাসিন্দা।
গ্রেফতারের পর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কাহালু থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১২ জানায়, অপরাধ দমনে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com