1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কাহালুতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কাহালুতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা

মোঃ কাওছার মিয়া দিপু, বগুড়া জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৪৩ বার

বগুড়ার কাহালু উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটে কাহালু পৌরসভার উপজেলা সনাতন সংঘ কেন্দ্রীয় মন্দির (বাবুর বাড়ি) প্রাঙ্গণ থেকে রথযাত্রা শুরু হয়। রথটি মন্দিরের সামনের পাকা সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় নির্ধারিত স্থানে এসে শেষ হয়।

রথযাত্রায় কাহালু উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী অঞ্জন কুমার, উপজেলা সনাতন সংঘের সভাপতি বাবু ভূপেন্দ্র কুমার পাল, সাধারণ সম্পাদক বাবু রবীন্দ্রনাথ সরকার, কোষাধ্যক্ষ বাবু ভরত দাস মহন্ত, সদস্য বাবু সুজন কুমার মহন্তসহ প্রায় ২০০ থেকে ২২০ জন সনাতন ধর্মাবলম্বী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানকে কেন্দ্র করে কাহালু থানা পুলিশের অফিসার ও ফোর্স আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন। বিকেল ৬টা ২০ মিনিটে রথযাত্রা শান্তিপূর্ণভাবে শেষ হয়।

পুলিশ জানায়, অনুষ্ঠান চলাকালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ছিল। পাশাপাশি থানা এলাকায় গোয়েন্দা নজরদারিও অব্যাহত রয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com