1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মোকামতলায় তিন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও চারা বিতরণ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মোকামতলায় তিন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

সাবিত হোসেন /শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৪৯ বার

বগুড়ার মোকামতলায় “একজন ছাত্র, একটি গাছ” কর্মসূচির অংশ হিসেবে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে মোকামতলা মহিলা ডিগ্রি কলেজ, মোকামতলা বালিকা উচ্চ বিদ্যালয় এবং দি জিনিয়াস একাডেমি স্কুলে এ কর্মসূচির আয়োজন করে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন মীরেরচক প্রগতি কল্যাণ সংস্থা। কর্মসূচিতে সহযোগিতা করে উপজেলা কৃষি অফিস।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।

আয়োজকেরা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা ও সিদ্ধান্ত অনুযায়ী “একজন ছাত্র, একটি গাছ” কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করতে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয়।

সংস্থার সভাপতি সাংবাদিক রশিদুর রহমান রানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, প্রকৌশলী সিহাদুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম, মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আলমাছ আলী, মোকামতলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফাহিমা বেগম, সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মোত্তালিব।

এ ছাড়াও অনুষ্ঠানে মোকামতলা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, মোকামতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, দি জিনিয়াস একাডেমি স্কুলের পরিচালক মোখলেছুর রহমান, সংস্থার সদস্য প্রভাষক মাহফুজার রহমান, মোহাম্মদ আলী, শফিউল আলম ডিউসহ মোকামতলা মডেল প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com