
ঠাকুরগাঁওয়ে মাদক বরোধী অভিযান চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জেলার রাণীশংকৈল উপজেলা থেকে জাহাঙ্গীর আলম ও সীমা বেগম নামের সঙ্ঘবদ্ধ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
তাদের কাছ থেকে গোপাল ঠাকুরের ছয়টি সোনালী রঙের মূর্ত, বিদেশী মুদ্রা ও একটি কলসি উদ্ধার করা হয়।
শুক্রবার বিকেলে জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন তিনি বলেন ঠাকুরগাঁও সহ সারাদেশে বিভিন্ন জেলায় চক্রটি দীর্ঘদিন থেকে টাকার বিনিময়ে সাধারণ মানুষকে স্বর্ণের পুতুল ও রুপার মুদ্রা পেয়ে দেয়ার কথা বলে বিশ্বাস অর্জন করে প্রতারণা করে আসছে।
এ সময়ে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ ওসি ডিবি গোলাম রসুল সহ জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা।
গ্রেফতার কিতোদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে রাণীসংকৈল থানায় একটি মামলা দায়ের করেছে। আইনি প্রক্রিয়ার শেষে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।