1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মিতালী এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ গেল দুইজনের - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মিতালী এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ গেল দুইজনের

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ১১৫ বার

মোঃ খলিলুর রহমান, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীতে আন্তদেশীয় ট্রেন মিতালী এক্সপ্রেসের ইঞ্জিনের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার দক্ষিণ চওড়া (গাঠাংটারী) ও সংগলশী ইউনিয়নের সূর্বণখুলি এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- নীলফামারী সদর উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নের দক্ষিণ চওড়া (গাঠাংটারী) এলাকার মৃত তছির উদ্দিনের স্ত্রী আনিছা বেগম (৫৫) ও একই উপজেলার সুবর্ণখুলী এলাকার মানিক মিয়ার ছেলে সৌরভ ইসলাম (২০)।

পুলিশ ও এলাকাবাসী জানান, বেলা সাড়ে ১১টার দিকে পার্বতীপুর থেকে আন্তদেশীয় মিতালী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনটি চিলাহাটির উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় রেললাইনের পাশে লাকড়ি আনতে যাচ্ছিলেন আনিছা বেগম। চোখে কম দেখা ও কানে কম শোনায় ইঞ্জিনের ধাক্কায় ছিটকে পড়েন ঘটনাস্থলেই মারা যান তিনি।অন্যদিকে একই ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় সূবর্ণখুলি এলাকায় শ্রবণপ্রতিবন্ধী সৌরভ ইসলাম মারা যান। তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে।

সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম বলেন, দুই পরিবারের অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com