1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
আরওজেএফ'র কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

আরওজেএফ’র কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ১১৬ বার

মোঃ মেহেদী হাসান মুন্না, রাজশাহীঃ রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম(আরওজেএফ) এর কমিটির পূর্ন হওয়ায় কমিটির কার্যক্রম আরো বেগবান করার লক্ষ্যে কমিটিকে বিলুপ্ত ঘোষনা করে ০৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (৫ই মার্চ ২০২৪) বিকালে নগরীর কলাবাগান পরিবার পরিকল্পনা গেট সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয় ।

উক্ত সভায় রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি মীর তোফায়েল আহমেদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরিফুল হক (রনি) সহ কমিটির সকলের সম্মতি ক্রমে কমিটি বিলুপ্তি করে আহবায়ক কমিটি গঠন করা হয়।

কমিটিতে আহ্বায়ক হিসাবে আল আমিন হোসেন, সদস্য সচিব হিসেবে হুমায়ুন কবীরকে, এবং সদস্য হিসেবে তুহিন, মৃদুল,রাজনকে সমর্থন করা হয়।

উলেখ্য, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম ০১ ডিসেম্বর ২০২২ইং নির্বাচিত হওয়ার পর ০৫/০৩/২০২৪ ইং তারিখে বিলুপ্ত হলো এবং ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

আহবায়ক কমিটি আগামী ৬০ দিনের মধ্যে সুশৃঙ্খল ভাবে নতুন কমিটি গঠন করার জন্য দ্বায়িত্ব পালন করবে। সেই সাথে সাংগঠনিক সকল কার্যক্রম ও আহবায়ক কমিটি পরিচালনা করবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com