1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খাদ্য মজুত ও জাল টাকার বিরুদ্ধে অভিযান জোরদার করুন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খাদ্য মজুত ও জাল টাকার বিরুদ্ধে অভিযান জোরদার করুন

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ৯২ বার
খাদ্য মজুত ও জাল টাকার বিরুদ্ধে অভিযান জোরদার করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

বাসস: রমজান ও ঈদের আগে খাদ্য মজুত ও জাল টাকার বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার পাশাপাশি জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদকের অপব্যবহার এবং কিশোর গ্যাং কালচারের বিরুদ্ধে র‌্যাবকে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, আমাদের কিছু অসাধু ব্যবসায়ী রমজান মাসে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় এমন পণ্য মজুত করে রাখে এবং সেগুলোর দাম বাড়াতে অনৈতিক কৌশল অবলম্বন করে। আপনাদের তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, তারা আরও বেশি মুনাফাখোর হয়ে ওঠে, ভুলে যায় যে রমজান হলো আত্মসংযমের মাস। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদর দফতরে র‌্যাবের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঈদের আগে সাধারণত জাল টাকার প্রচলন বেড়ে যায় উল্লেখ করে তিনি বলেন, এ লক্ষ্যে ঈদের আগে নজরদারি আরও বাড়াতে হবে।

তিনি বলেন, র‌্যাব সদস্যদের জাল মুদ্রার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন।

প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমেদ সিদ্দিক এবং জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মুস্তাফিজুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। র‌্যাবের কার্যক্রমের ওপর একটি ভিডিও ডকুমেন্টারিও প্রদর্শন করা হয় অনুষ্ঠানে। অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com