1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কালাইয়ে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কালাইয়ে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ১৬৭ বার

মোঃ আব্দুল হাই জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ আসন্ন কালাই উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও (সাংগঠনিক সম্পাদক আওয়ামী যুবলীগ কালাই উপজেলা শাখা ) মোঃ আব্দুল আলীম মোটরসাইকেল যোগে শোভাযাত্রা করে উপজেলা নির্বাচনে তার প্রার্থীতা জানান দিয়েছেন। বুধবার (৬ মার্চ ) বিকেলে তিন শতাধিক মোটরসাইকেল যোগে সাত শতাধিক নেতাকর্মী এই শোভাযাত্রায় অংশ নেয়।

এ সময় মোটরসাইকেলের বহরের সামনে একটি ইয়ামাহা (Fz) কোম্পানির মটরসাইকেলে আব্দুল আলীম হাত নাড়িয়ে লোকজনকে শুভেচ্ছা জানান। সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা লোকজনও হাত নাড়িয়ে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।

উপজেলার জিন্দারপুর ইউনিয়নের করিমপুর চৌমুহনী বাজার থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে উপজেলার পৌর এলাকা ও পাঁচটি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে পূনরায় কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের করিমপুর বাজারে গিয়ে শেষ হয়। এসময় নেতাকর্মীরা বিভিন্ন ধরনের স্লোগানে মুখরিত করেন।

অংশ নেয়া নেতাকর্মীরা বলেন, আব্দুল আলীম কালাই উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক তিনি বিভিন্ন ভাবে মানুষের সাহায্য সহযোগিতা করেছেন। আমরা তাকে কালাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।

মোঃ আব্দুল আলীম বলেন ,আমি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য নির্বাচনে এসেছি সবাই আমাকে সুযোগ দিলে আমি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাই ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com