1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
প্রাথমিক ক্রীড়াঙ্গনে জেলার পর বিভাগে থার্ড কাজিপুরের রবিউল  - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

প্রাথমিক ক্রীড়াঙ্গনে জেলার পর বিভাগে থার্ড কাজিপুরের রবিউল 

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ৮৪ বার

মাহমুদুল হাসান শুভ : কাজিপুর (সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর উদ্যোগে জাতীয় পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ১৫ নং সিবি দুর্গদিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয় এর পঞ্চম শ্রেণীর ছাত্র রবিউল ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথমে ইউনিয়ন এরপর উপজেলা ও জেলাতে প্রথম স্থান অর্জন করেছেন। এবং উচ্চ লাফে রাজশাহী বিভাগীয় পর্যায়ে আন্ত- প্রাথমিক সংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪ এ থার্ড হয়েছেন।

সে উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের হাটশিরা উত্তর পাড়া আব্দুল মান্নানের ছেলে রবিউল হাসান। এটি শুধু বিদ্যালয়ের অর্জন না,” জেলার বড় একটি অর্জন বলে মনে করছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা ফরিদা ইয়াসমিন। তিনি বলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার ক্রীড়াবান্ধব। যখনই ক্ষমতায় এসেছে দেশের ক্রীড়া চর্চায় গৃহীত উদ্যোগে এই খাত হয়েছে বেগবান। আজ সে কারণেই আমরা ক্রীড়াঙ্গনে বিভাগে তৃতীয় হয়েছি। আমার কাছে অনেক বড় একটি সাফল্য অর্জন।

বিদ্যালয়টির সভাপতি কামাল পাশা পাভেল বলেন, বিষয়টি শুনে আমি খুবই আনন্দিত হয়েছি, আমার স্কুলের ছোট শিক্ষার্থী ক্রীড়া প্রতিযোগিতায় বিভাগীয় খাতায় নাম লেখাবে কখন ভাবিনি। ক্রীড়া প্রতিযোগিতা অনুশীলনে তাদের যতটুকু সম্ভব উৎসাহ এবং সহযোগিতা করব।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com