1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
হবিগঞ্জে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আলেয়া আক্তার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

হবিগঞ্জে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আলেয়া আক্তার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ১০৪ বার

স্বপন রবি দাস,জেলা প্রতিনিধি হবিগঞ্জ: হবিগঞ্জ জেলা পরিষদের উপ-নির্বাচন বিপুল উৎসাহ উদ্দীপনা সহ নানা জল্পনা- কল্পনার অবসান ঘটিয়ে নির্বাচন সম্পন্ন হয়েছে।৷ হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আলেয়া আক্তার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। শনিবার(০৯মার্চ) জেলার ৯টি কেন্দ্রে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে।

হবিগঞ্জ জেলা পরিষদের উপ নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া আক্তার আনারস প্রতীক নিয়ে ৫৬৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: এড: আলমগীর চৌধুরী পেয়েছেন ৫০১ ভোট।

অপর প্রার্থী ফরিদ উদ্দিন তালুকদার মোটর সাইকেল প্রতীকে ৬ ভোট ও নূরুল হক চশমা প্রতীকে ৫ ভোট পেয়েছেন।

দ্বাদশ সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসন থেকে সংসদ সদস্য প্রার্থী হওয়ার জন্য জেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন ডা: মুশফিক হোসেন চৌধুরী। ফলে জেলা পরিষদের চেয়ারম্যান পদটিতে উপ -নির্বাচনের প্রয়োজনীয়তা দেখা দেয়।

এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান জানান, শনিবার জেলার ৯টি কেন্দ্রে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ইভিএম পদ্ধতিতে। এতে জেলার ৭৮টি ইউনিয়ন, ৫টি পৌরসভা ও ৯টি উপজেলা পরিষদের ১ হাজার ৪০০ জন ভোটার ছিলেন। তাদের মধ্যে ১ হাজার ৭৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তিনি আরো জানান,শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের কোনো কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com