1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধে ব্যবস্থা নিতে নির্দেশ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধে ব্যবস্থা নিতে নির্দেশ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ৭৯ বার
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধে ব্যবস্থা নিতে নির্দেশ
সভায় বক্তব্য রাখছেন ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের অতিরিক্ত আইজিপি মো. আতিকুল ইসলাম

ইয়ুথ ডেস্ক : পবিত্র রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের অতিরিক্ত আইজিপি মো. আতিকুল ইসলাম। সোমবার (১১ মার্চ) পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত জানুয়ারি মাসের অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন।

পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনসের পুলিশ সুপার ইনামুল হক সাগর জানান, ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত এ সভায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারগণ অংশগ্রহণ করেন। পুলিশ হেডকোয়ার্টার্সে ডিআইজি (অপারেশনস) মো. আনোয়ার হোসেন, ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জয়দেব কুমার ভদ্র এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অতিরিক্ত আইজিপি মো. আতিকুল ইসলাম বলেছেন, হারানো মোবাইল সেট উদ্ধার অভিযান জোরদার এবং মোবাইল সেট ছিনতাই ও চুরি প্রতিরোধে টহল বাড়াতে হবে।

তিনি কিশোর অপরাধ দমনের ওপর গুরুত্বারোপ করে বলেন, কোনও এলাকায় কিশোর গ্যাং গড়ে উঠার আগেই তা নির্মূলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সভায় আঞ্চলিক সড়কে সড়ক দুর্ঘটনা রোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ, অপমৃত্যু মামলা প্রতিরোধে প্রোঅ্যাকটিভ পুলিশিংয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

গত জানুয়ারি মাসের সার্বিক অপরাধ পর্যালোচনা, সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা, মামলা তদন্ত ও বিচারের ফলাফল, সাজার হার এবং সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঘটনা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। বাংলা ট্রিবিউন

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com