1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে বাংলাদেশি জাহাজ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে বাংলাদেশি জাহাজ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ৯৫ বার
ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে বাংলাদেশি জাহাজ
ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে বাংলাদেশি জাহাজ, ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের পতাকাবাহী একটি জাহাজ ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়েছে। এমভি আবদুল্লাহ নামের জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠান কেএসআরএম গ্রুপ।

মঙ্গলবার দুপুর ১টায় জাহাজটি জলদস্যুদের কবলে পড়েছে বলে জানতে পারে গ্রুপটি।

কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, জাহাজটি মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়ে।

জাহাজের ২৩ জন নাবিক নিরাপদে আছেন। ঘটনাটি জানার পর আমরা জাহাজের নাবিকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।

২০১৬ সালে তৈরি জাহাজটি লম্বায় ১৯০ মিটার। এই জাহাজটি ২০২৩ সালে সংগ্রহ করে কেএসআরএম গ্রুপ। বহরে যুক্ত হওয়ার পর সাধারণ পণ্য পরিবহন করে আসছিল জাহাজটি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com