1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শহীদ এএইচএম কামারুজ্জামান’ গ্রন্থ রাসিক কাউন্সিলর-কর্মকর্তাদের মাঝে বিতরণ  - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শহীদ এএইচএম কামারুজ্জামান’ গ্রন্থ রাসিক কাউন্সিলর-কর্মকর্তাদের মাঝে বিতরণ 

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৭৭ বার

মোঃ মেহেদী হাসান মুন্না, রাজশাহীঃ জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানকে নিয়ে লিখিত ‘শহীদ এএইচএম কামারুজ্জামান’ গ্রন্থটি রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তাদের মাঝে বিতরণ করা হয়েছে।

বুধবার (১৩ মার্চ) বিকেলে নগর ভবনের মেয়র দপ্তরকক্ষে গ্রন্থটি বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

উল্লেখ্য, গ্রন্থটি লিখেছেন এএইচএম খায়রুজ্জামান লিটন ও শাহরিয়ার মাহমুদ প্রিন্স।

এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামরুজ্জামান, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব হোসেন চেীধুরী, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান লিটন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনি, সচিব মোঃ মোবারক হোসেন, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com