1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কাজিপুরে দুইপক্ষের মধ্যে মারামারি বাড়িঘর ভাংচুর - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কাজিপুরে দুইপক্ষের মধ্যে মারামারি বাড়িঘর ভাংচুর

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ৮৩ বার

মাহমুদুল হাসান শুভ কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ কাজিপুরের খাশরাজবাড়ী চরে প্রতিপক্ষের হামলায় স্বপন নামের একজন জখম হয়েছে। সেইসাথে বাড়িঘর ভাংচুর ও স্বপনের একট ডিসকভার মোটরসাইকেল নিয়ে গেছে । এই ঘটনায় স্বপনের পিতা বিলধলী গ্রামের শরবত আলীর পুত্র জেলহোসেন বাদী হয়ে গত রবিবার কোর্টে একটি মামলা করেছে। মামলায় একই এলাকার শহিদুল ইসলামসহ দশজনের নাম উল্লেখ করেছেন।

মামলার আর্জিতে বলা হয়েছে শহিদুল ও তার লোকজন বাদীর নিকট দাবীকৃত চাঁদার ১লক্ষ টাকা পরিশোধ না করায় বাদীর ছেলে স্বপনকে মারধোর সহ বাড়ীঘরে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট করেছে।সেইসাথে স্বপনের ব্যবহৃত একটি ডিসকভার মোটরসাইকেল নিয়ে গেছে। এদিকে গত শুক্রবার সরেজমিন ওই গ্রামে গেলে এ বিষয়ে ৮ নং ওয়ার্ড এর ইউপি সদস্য দুলাল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান পক্ষদ্বয়ের মধ্যে ইতিপূর্বে একাধিকবার মারামারির ঘটনা ঘটেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম মটরসাইকেল নেয়ার কথা শুনেছেন বলে জিঙ্গাসাবাদে উল্লেখ করেন।

কাজিপুর থানা পুলিশ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, এখনো কোর্ট অথবা ভুক্তভোগীদের পক্ষ থেকে কোন অভিযোগ পাইনি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com