1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঠাকুরগাঁওয়ে মহিলা লীগের নেত্রীদের মাঝে ঈদ উপহার বিতরণ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঠাকুরগাঁওয়ে মহিলা লীগের নেত্রীদের মাঝে ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ৮৪ বার

জয় মহন্ত অলক ঠাকুরগাঁও : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় মহিলা লীগের নেত্রীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।সোমবার দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের আট গ্যালারি এলাকায় সংরক্ষিত আসনের মহিলা এমপি দ্রৌপদী দেবী আগরওয়ালার আয়োজনে ১৫০ জন নারী-নেত্রীদের মাঝে এই উপহার বিতরণ করা হয়।

জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোয়ারা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান বাবলু, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সাংগঠনিক সম্পাদক সন্তোষ কুমার আগরওয়ালাসহ অন্যান্যরা।

সংরক্ষিত আসনের মহিলা এমপি ও ঠাকুরগাঁও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দ্রৌপদী দেবী আগরওয়ালা বলেন আওয়ামী লীগ সরকার নারীবান্ধব সরকার বর্তমান সরকার নারীদের নিয়ে সবসময় ভাবে। মাননীয় প্রধানমন্ত্রী যে ইস্মার্ট বাংলাদেশ গড়ার নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা কে সামনে রেখে নারীরা ও এগিয়ে যাচ্ছে। সেই সাথে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে নারীরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তার প্রমাণ আজ নারীরা ঘরে বসে নেই। সামনে নারীরা আরো মাথা উঁচু করে দাঁড়াবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com