1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নোবিপ্রবি সুবর্ণচর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের দায়িত্বে সজিব - রাসেল - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নোবিপ্রবি সুবর্ণচর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের দায়িত্বে সজিব – রাসেল

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ১০৮ বার

তৌফিকুল ইসলাম নোবিপ্রবি প্রতিনিধিঃ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত সুবর্ণচর উপজেলার ছাত্রছাত্রীদের সংগঠন ‘সুবর্ণচর স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন, নোবিপ্রবি’ এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন শিক্ষা প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আজহারুল ইসলাম সজিব ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রাসেল উল্লাহ।

কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মো. ওমর ফারুক, জান্নাতুন্নেসা মিতু, জহিরুল ইসলাম রুবেল, আবু সাঈদ , যুগ্ন-সাধারণ সম্পাদক ইমন চন্দ্র শীল, তাসমিয়া ফেরদোস ফারিয়া, সানজিদা ইয়াসমিন নাবিলা , সাংগঠনিক সম্পাদক মো. নাঈমুল আলম, ইফতেখার হোসেন খালেদ, মাজেদা প্রমি , দপ্তর সম্পাদক মানস পাল,প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আল আমিন, ক্রীড়া বিষয়ক সম্পাদক রাতুল উদ্দিন , অর্থ সম্পাদক জহির উদ্দীন রনি , বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আমির হোসেন, সমাজসেবা বিষয়ক সম্পাদক মিশন মজুমদার, শিক্ষা বিষয়ক সম্পাদক অর্পিতা মজুমদার, ছাত্রী বিষয়ক সম্পাদক লুবাবা মাহজাবিন, কার্যকরী সদস্য আসিফ আলিফ, জাহাঙ্গীর আলম নিয়ন, আবদুর রহমান অভি ও সাবরিনা কামাল।

নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মো. রাসেল উল্লাহ বলেন, নোবিপ্রবিতে অধ্যয়নরত সকল শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধায় সবসময় এগিয়ে আসবো। পাশাপাশি সবার সহযোগিতায় আগামী দিনে সুবর্ণচর স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনকে এগিয়ে নিতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো।

নবনির্বাচিত সভাপতি আজহারুল ইসলাম সজিব বলেন, ছাত্রকল্যাণমূলক বিভিন্ন কাজের মাধ্যমে আগামী দিনে নোবিপ্রবিতে একটি আদর্শ অ্যাসোসিয়েশন হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবো। সবার সহযোগীতায় সংগঠন এগিয়ে নিতে চাই।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com