1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পলাশবাড়ীতে বাংলা নববর্ষ ১৪৩১ বঙ্গাব্দ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পলাশবাড়ীতে বাংলা নববর্ষ ১৪৩১ বঙ্গাব্দ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ৭২ বার

ওমর ফারুক, গাইবান্ধা প্রতিনিধি:- গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলা নববর্ষ ১৪৩১ বঙ্গাব্দ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ এপ্রিল রোববার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর হতে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ পলাশ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সাধারণ সম্পাদক মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান আনোয়ারা বেগম এস এম রফিকুল ইসলাম মন্ডল রিপন, থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান ,প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, পৌর ছাত্রলীগের আহবায়ক মাসুম সরকার প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা ছাড়াও সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবি সংগঠন সমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com