1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সড়ক দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে: জিএম কাদের - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সড়ক দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে: জিএম কাদের

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ৭৩ বার
সড়ক দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, গত ৮ থেকে ১৪ এপ্রিল সাত দিনে ১১৭টি সড়ক দুর্ঘটনায় ১২২ জন মারা গেছে। এতে আহত হয়েছে আরও অন্তত ১৯৫ জন।

সড়ক দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) ফরিদপুরের কানাইপুরে ও ময়মনসিংহে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ মোট ১৫ জনের প্রাণহানি ঘটেছে। এতে গভীর শোক প্রকাশ করেছেন জিএম কাদের।

পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। জিএম কাদের বলেন, সড়কে কমছেই না মৃত্যুর মিছিল। প্রতিদিনই সড়কে প্রাণ যাচ্ছে, কিন্তু কোনো প্রতিকার নেই। সড়কে প্রতিদিনের অপমৃত্যু যেন স্বাভাবিক ঘটনা।

প্রতিদিন এমন দুর্ঘটনার সংবাদ মেনে নেওয়া যায় না। তিনি আরও বলেন, তদন্ত করে দুর্ঘটনার কারণ প্রকাশ করতে হবে এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিতে হবে।

সড়ক ব্যবস্থাপনায় জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। শোকবার্তায় জিএম কাদের আরও বলেন, নিহতদের পরিবারগুলোকে যৌক্তিক ক্ষতিপূরণ দিতে হবে। একই সঙ্গে আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে হবে সংশ্লিষ্টদের।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com