1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কাজিপুরে ভাইস চেয়ারম্যান পদে শেষ মুহূর্তের প্রচারণায় এগিয়ে সেলিম হোসেন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কাজিপুরে ভাইস চেয়ারম্যান পদে শেষ মুহূর্তের প্রচারণায় এগিয়ে সেলিম হোসেন

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ৬ মে, ২০২৪
  • ৮৫ বার

মাহমুদুল হাসান (শুভ),কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ আজ ৬ মে মধ্যরাত থেকে বন্ধ হয়ে যাবে উপজেলা পরিষদ নির্বাচনের সকল প্রকার প্রচার প্রচারণা।ভোট হবে আগামী ৮ মে। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীগণ।কাজিপুর উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন তিনজন। এরমধ্যে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রচার প্রচারণায় সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছেন তালা প্রতীকের সেলিম হোসেন। গত নির্বাচনে তিনি সামাণ্য ভোটের ব্যবধানে হেরে যান। এবার কাজিপুরবাসী গাঁটছড়া বেঁধে তার জন্যে ভোটের মাঠে নেমেছেন। কাজিপুরের চরাঞ্চলে অবস্থিত ৬ ইউনিয়ন এবং বিড়া অঞ্চলের ৬ টি ও একটি পৌরসভার ভোটারগণ আগামী ৮ মে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। মাইজবাড়ি গ্রামের প্রবীণ ভোটার আছিরুদ্দিন জানান, গতবার ছেলেটি উঠতে পারেনি। এবার আমরা তাকেই ভোট দেবো। মনসুরনগর চরের ভোটার সেলিম মিয়া জানান, আমি এবার নতুন ভোটার। আর তরুনদের পছন্দের প্রার্থী তালা প্রতীকের সেলিম হোসেন। আমার প্রথম ভোটটি যোগ্য হিসেবে তাকেই দেবো। এদিকে সেলিম হোসেন জানান, আমার সাধ্যমতো লোকজনকে সাথে নিয়ে ভোটের মাঠে রয়েছি। ভালো সাড়ও পাচ্ছি। আশা করি এবার ইনশাল্লাহ ভালো ফলাফল পাবো।# ছবি আসে

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com