1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কাহালু উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যাঁরা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কাহালু উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যাঁরা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ২২ মে, ২০২৪
  • ৮৭ বার
নিউজ ডেস্ক: ৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচন দ্বিতীয় ধাপে ২১ মে মঙ্গলবার বগুড়ার কাহালুতে শান্তি পূর্ণ ভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। সর্বমোট ৬৫ টি ভোট কেন্দ্রে সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহন করা হয়। সকালের দিকে ভোট কেন্দ্র গুলোতে ভোটার উপস্থিতি কম হলেও বিকেলে পূরুষ ও নারী ভোটারের উপস্থিতি বেড়ে যায়। ভোট গ্রহন শেষে কেন্দ্রে কেন্দ্র শুরু হয় ভোট গননা। এ উপজেলায় মোট ভোটার ১ লাখ ৯২ হাজার ৪০৬ জন। এর মধ্যে পূরুষ ভোটার রয়েছে ৯৫ হাজার ৯৫১ ও নারী ভোটার রয়েছে ৯৬ হাজার ৪ শ ৪০ জন। তৃতীয় লিঙ্গের হিজড়া ভোটার রয়েছে ৫ জন৷ ভোট পড়েছে ৪১.৬১ শতাংশ। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ (আনারস) প্রতীকে ৩৮ হাজার ৩ শ ৩০ ভোট পেয়ে বেসরকারি ভাবে পূনরায় কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ আব্দুল মান্নান (মোটরসাইকেল) প্রতীক পেয়েছেন ৩৩ হাজার ৯শ ৪৬ ভোট। অপর প্রতিদ্বন্দ্বি এ এন এম আহছানুল হক (ঘোড়া) প্রতীকে পেয়েছেন ৫ হাজার ১শ ৯৪ ভোট। এছাড়া মোছাঃ আছমা বেগম (প্রজাপতি) প্রতীকে মোট ৪৭ হাজার ৫ শ ৯৫ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মোছাঃ রওশন আক্তার কলস প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৭৩ ভোট। মোঃ আব্দুল্লাহ আল মাসুদ (টিউবওয়েল) প্রতীকে ৩৪ হাজার ১শ ৬ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আলহাজ্ব মোঃ আব্দুর রশিদ লালু তালা প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৯ শ ৯৩ ভোট। অপর প্রতিদ্বন্দ্বি মোঃ সাইফুল ইসলাম (চশমা) প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৯৯ ভোট। মঙ্গলবার রাত ১০ টায় কাহালু উপজেলা পরিষদ সভাকক্ষে এ নির্বাচনি ফলাফল ঘোষণা করেন কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটানিং কর্মকর্তা মোছাঃ মেরিনা আফরোজ।

 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com