1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কাজিপুরে যায়যায়দিন পত্রিকার ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কাজিপুরে যায়যায়দিন পত্রিকার ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ৫১ বার

মাহমুদুল হাসান শুভ, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে জাতীয় দৈনিক যায় যায় দিন পত্রিকার ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার বেলা এগারটায় কজিপুর উপজেলা প্রেসক্লাবে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা ও কেক কাটা হয়। কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও যায় যায় দিন পত্রিকার কাজিপুর প্রতিনিধি শাহজাহান আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। যায়যায়দিন কাজিপুর ফোরামের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় পত্রিকাটির সমৃদ্ধি কামনা করেন প্রধান অতিথি। অনুুষ্ঠানে মোহাম্মদ নাসিম চালিতাডাঙ্গা মহিলা কলেজের অধ্যক্ষ ফজলুল হক, কাজিপুর উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, ভেটেরিনারী সার্জন মাহমুদুল হাসান, সহকারি শিক্ষা অফিসার আবু সাঈদ, কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সহকারি অধ্যাপক আবদুল জলিল, শুভগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিনসহ অন্যান্য সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com