
মোঃ সোহেল ইসলাম, কুমিল্লা: ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের প্রবেশ পথ ব্রাহ্মণপাড়া শিশু মাতৃ হসপিটাল ও ভিশন হসপিটাল এলাকায় দীর্ঘ দিন বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হতো। পরবর্তীতে এই স্থানে ইটের সলিং করা হয় কিন্ত পানি নিঃষ্কাশনের ব্যবস্থা না থাকায় ইটের সলিংয়ের দুই মাথায় বৃষ্টি পানি জমাট বেঁধে থাকে। এতে যানবাহন চলাচলে ব্যাপক দূর্ভোগ পোহাতে হয়। সাধারণ যাত্রীরা জানান, জনপ্রতিনিধিরা ভোটের সময় প্রতিশ্রæতি প্রদান করে কিন্ত পাশ করার পর তাদের দেখা পাওয়াই মুশকিল হয়ে যায়। ব্রাহ্মণপাড়ার বিভিন্ন সড়কের খানা খন্দক ও বৃষ্টির পানিগুলো জমাট বাধার চিত্র তাদের চোখে পড়ে না। তাই দীর্ঘদিন ধরে জনদুর্ভোগ পোহালেও তার সঠিক কোন সমাধান হচ্ছে না। অপর দিকে কুমিল্লা-৫ আসনের এমপি’র নির্দেশক্রমে জিপির চাঁদা বন্ধ করা হলেও মাঝে মধ্যে সিএনজি অটোরিকশা চালকরা সিন্ডিকেট করে যাত্রীদের হয়রানী করে। সন্ধ্যা হলে কিংবা একটু বৃষ্টি হলে আগের মতোই অতিরিক্ত ভাড়া আদায় করতে থাকে। কখনো শুক্রবার ও শনিবার বেশি যাত্রী দেখলেই ভাড়া দ্বিগুণ করে ফেলে। তাই এই সড়কের সাধারণ যাত্রীদের দুর্ভোগ লাঘব করতে হলে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের দৃষ্টি প্রদান করা জরুরী হয়ে পড়েছে বলে সচেতন মহল মনে করেন।