1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কাজিপুরে কিশোর কিশোরী ক্লাবের সিএমসির সভা অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কাজিপুরে কিশোর কিশোরী ক্লাবের সিএমসির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৬০ বার

মাহমুদুল হাসান শুভ, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজীপুরে কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের সিএমসির (ক্লাব ম্যানেজমেন্ট কমিটি) সভা -২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা এগারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন। কাজীপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, কাজীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, কাজীপুর পৌরসভার মেয়র আব্দুল হান্নান তালুকদার, মাইজবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শওকত হোসেন, নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান চাঁন প্রমুখ। এছাড়াও ১৩ টি ক্লাবের ক্লাব কো-অর্ডিনেটর, ক্লাব কার্যক্রম পরিচালিত বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক ও জেন্ডার প্রোমোটাররা বক্তব্য রাখেন। সভায় ক্লাব পরিচালনায় নানা সমস্যা সমাধানে দিক নির্দেশনামূলক বক্তব্য উঠে আসে। এসময় উপস্থিত ছিলেন, , উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com