1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নওগাঁর আত্রাই আহসানগঞ্জ হাটে গরু প্রচুর ,দাম সহনীয় - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নওগাঁর আত্রাই আহসানগঞ্জ হাটে গরু প্রচুর ,দাম সহনীয়

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৫৪ বার

কামাল উদ্দিন টগর,নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর আত্রাই আহসানগঞ্জ হাট এবার খানিকটা দেরিতে জমে উঠেছে। শেষ মুহূর্ত্বে হাট গুলোতে গরু উঠেছে প্রচুর। স্থানীয় ক্রেতা ছাড়াও ঢাকা,চট্রগ্রাম সহ দেশের বড় বড় বাজারের মৌসুমি গরু ব্যবসায়ী ও ব্যাপারীরা গরু কিনছেন। ক্রেতা-বিক্রেতা,হাট ইজারাদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন,এখন পযর্ন্ত গরুর দাম তুলনামূলক কম ও সহনীয়। হাটের চিত্র দেখে সংশ্লিষ্টরা বলছেন, কৃত্রিম সংকট তৈরি করা না হলে শেষ মুহূর্ত্ব পর্যন্ত এবার কোরবানির গবাদিপশুর দাম সহনীয় থাকবে। এ কারণে বাজারে প্রচুর গবাদিপশুর সরবরাহ। তবে খামারি ও গৃহস্থের অনেকেই লোকসানের আশঙ্কা করছেন। তাঁরা বলছেন,হাটগুলোতে প্রচুর গরু আমদানি হচ্ছে। নওগাঁর আত্রাইয়ের স্থানীয় হাটগুলোতে আগে কোরবানির ঈদের দু-তিন সপ্তাহ আগেই গবাদিপশুর হাটগুলোতে বেচাকেনা জমে উঠত। এবার শেষ সপ্তাহে ঢাকা, চট্রগ্রাম,সিলেটসহ দেশের বড় বড় কাজারের ব্যাপারী ও গরু ব্যবসায়ীরা গরু কেনা শুরু করেছেন।। এখনো চাহিদার তুলনায় হাটগুলোতে অনেক বেশি গরু উঠেছে। ফলে বেচা-বিক্রির আগের বছর গুলোর তুলনায় এবার কম। এই কারণে প্রত্যাশার চেয়ে কম দামে গরু বিক্রি করতে হচ্ছে। অনেকে বাধ্য হয়ে লোকসান দিয়েও গরুবিক্রি করছেন। শেষ পযর্ন্ত এ অবস্থা থাকলে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন খামারি ও গৃহস্থেরা। কোরবানি পশুর দাম নিয়ে স্বতির পাশাপাশি উদ্বেগের বিষয় হচ্ছে। জেলা প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানাযায়, নওগাঁয় ছোট-বড় ১০৪টি হাট রয়েছে। এর মধ্যে স্থায়ী গবাদিপশুর হাট রয়েছে ৩৮টি। আত্রাইয়ে আহসানগঞ্জ,রাণীনগরের আবাদপুকুর, মান্দা উপজেলার চৌবাড়িয়া ও সতিহাট, নিয়ামতপুর উপজেলার ছাতড়া, মহাদেবপুর মাতাজী,নওগাঁ সদরের ত্রিমোহনী, বদলগাছীর কোলা,পত্নীতলার মধইল, পোরশার মশিদপুর এবং সাপাহারের দীঘিরহাটে গবাদিপশু বেশি বিক্রি হয়। বৃহস্পতিবার দুপুরে নওগাঁর জেলার আত্রাই উপজেলার সবচেয়ে বড় গবাদিপশুরহাট আহসাগঞ্জ গিয়ে দেখা যায, হাটে প্রচুর গরু উঠেছে। পশুর হাটের জন্য নিদ্ধারিত স্থানে জায়গা না হওয়ায়পাশের রাস্তার উপর হাাট বসানো হয়েছে।কখরো ভটভটি নছিমন ওট্রাকে করেহাটে গরু আসছিল।এই হাটে আকার ভেদে প্রতিটি গরু ৩০ হাজার থেকে শুরু করে ৫লাখ টাকায় গরু বিক্রি হচ্ছে। আহসান গঞ্জ হাটের ইজারাদার আলহাজ্ব আবুল কালাম আজাদ বলেন,গতবারের তুলনায় এবার হাটে গরুর আমদানি বেশি। ছোট ও বড় গরুর তুলনায় মাঝারির চাহিদা বেশি।তবে গত বছরের তুলনায় এবার সব ধরনের গবাদিপশুর দাম কম রয়েছে। ক্রেতা-বিক্রেতা উভয় পক্ষই দাম নিয়ে সন্তষ্ট। তবে আমদানির তুলনায় এখনো বেচাবিক্রি কিছুটা কম।েএ বছর এটাই কুরবানির শেষ হাট। রাজশাহীর বাগমারা উপজেলা থেকে গরু কিনতে এসেছিলেন মোঃ ইউসুফ আলী। তিনি একটি গরু কিনে নিয়ে যাচ্ছিলেন। গরুর দাম জানতে চাইলে তিনি বলেন,৫৫ হাজার টাকায় ম্ঝারি আকারের এই গরু কিনলাম।ধারণা করছি ২মন৩০ কেজি থেকে ৩৫ কেজি পযন্ত মাংস হতে পারে।সবাই বলছে সস্তাই হয়েছে।গতবার এ ধরনের গরু ৬০ থেকে ৬৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। সে তুলনায় এবার দাম বিছুটা কমই রয়েছে। আত্রাই উপজেলার ঘোষপাড়া থেকে নিজের খামারে পালনকরা ১৫টি গরু নিয়ে আজ বৃহস্পতিবার আহসাগঞ্জ পশুর হাটে এসেছিলেন মানা সরকার। তিনি বলেন,বড় আকৃতির ১৫টি গরু এনেছেন। প্রতিটি গরুর দাম এক লাখ আশি হাজার টাকা হবে বলে আশা করেছিলেন। কিন্তু দাম বলছে ৯০ হাজার থেকে এক লাখ ১৫ হাজার টাকা করে। কেনা ও পরিচর্যা খরচ সহ প্রতিটি গরুর দাম এক লাখ পঁচিশ হাজার টাকার নিচে হলে লোকসান গুনতে হবে।এর আগে আরও দুটি হাট ঘুরেছেন। কিন্তু প্রত্যাশার দাম না পাওয়ায় গরু গুলো বিক্রি করেননি। আজ শেষ হাট সন্ধ্যা পযর্ন্ত দেখবেন এ রকম দাম থাকলে বাধ্য হয়ে লোকসান দিয়েই গরু বিক্রি করতে হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com