1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কুড়িগ্রামে চিতাবাঘের শাবক উদ্ধার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কুড়িগ্রামে চিতাবাঘের শাবক উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ৮৯ বার

বিপুল রায় -কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে একটি চিতাবাঘের শাবক আটক করছে এক ব্যবসায়ী । সেখান থেকে বন বিভাগ উদ্ধার করেছে বাঘের শাবকটি। জানা গেছে, রৌমারী উপজেলার  যাদুর চর  ইউনিয়নের  করতিমারী বাজারের আর এস ফ্যাশন নামে একটি দোকানে গত ১৬ জুন রাতে আর এস ফ্যাশনের ভিতরে ঢ়ুকে পরে চিতা বাঘের শাবকটি দোকান মালিক রাসেল ইসলাম দেখতে পেয়ে শাবকটিকে খাঁচায় আটকে রাখেন। সংবাদ পেয়ে ৬ দিন পর ২২ জুন শনিবার বিকেলে কুড়িগ্রাম বন বিভাগের কর্মকর্তারা চিতা বাঘের শাবকটিকে উদ্ধার করেন ।  দোকান মালিক রাসেল জানান রাত আড়াইটার দিকে দোকানের ভিতর বাচ্চাটি প্রবেশ করে । প্রথম দেখে বিড়ালের মত মনে হলোও পরে ভালো করে দেখা হয় চিতা বাঘের বাচ্চা। পরে বাচ্চাটিকে খাঁচা আটকে রাখি । বাচ্চাটি মানুষ দেখলে গর্জে ওঠে । স্থানীয়রা জানান‌্, পার্শ্ববতী ভারতের আসাম প্রদেশের মান কারচর পাহাড় থেকে বন্যার পানিতে স্রোতে  ভেসে আসে। রৌমারী বন বিভাগের  ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, গ্রামের একটি চিতা বাঘের বাচ্চা আটকের খবর শুনে সেটি উদ্ধার করা হয়। রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান জানান বন বিভাগের উদ্বোধন কর্মকর্তাকে জানানো হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com