1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নড়াইলে জামায়াত নেতাদের বিভিন্ন মন্ডপ পরিদর্শন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নড়াইলে জামায়াত নেতাদের বিভিন্ন মন্ডপ পরিদর্শন

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১০৫ বার

নড়াইলের বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেছেন জামায়াতের জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এডভোকেট বাচ্চু সহ নেতাকর্মীরা।
গত ২ দিনে সদর উপজেলার নড়াইল পৌরসভা, মাইজপাড়া,হবখালী , শাহাবাদ, কলোড়া, তুলারামপুর, আউড়িয়া, মুলিয়া, লোহাগাড়া উপজেলার লাহুড়িয়া, নলদী, শালনগর, নোয়াগ্ৰাম ইউনিয়নের শতাধিক মন্দির পরিদর্শন।
এসময় উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সার, জেলা কর্মপরিষদ সদস্য হেমায়েতুল হক হিমু, নড়াইল পৌরসভা আমীর হাফেজ মাওলানা আল আমিন, সদর উপজেলা আমীর হাফেজ মাওলানা মিরাজুল ইসলাম, নড়াইল, মাইজপাড়া ডিগ্ৰী কলেজের অধ্যক্ষ, গোবরা মিত্র মহাবিদ্যালয়ের অধ্যক্ষ, লোহাগাড়া থানার ওসি অপারেশন, নলদী ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি, মতুয়া সম্প্রদায়ের জেলা সভাপতি অসীম পাল , উপজেলা ও ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট পুঁজা কমিটির নেতৃবৃন্দ প্রমুখ।

নড়াইল জেলা জামায়াতের আমির এডভোকেট আতাউর রহমান বাচ্চু জানান,জামায়াতের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীরা শারদীয়া দুর্গা পূজা নির্বিঘ্নে পালন করতে পারবে এমন ধারণা আগে থেকেই দেয়া হয়েছিল। তারই ধারাবাহিকতায় গত দুই দিনে বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেছি এবং দেখতে পেরেছি সনাতন ধর্মাবলম্বীরা তাদের ধর্মোউৎসব পালন করতে পারছেন নির্বিঘ্নে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights