1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সাজিদের আত্মত্যাগের কার‌ণে আমরা নতুন স্বাধীনতা পে‌য়ে‌ছি : না‌হিদ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সাজিদের আত্মত্যাগের কার‌ণে আমরা নতুন স্বাধীনতা পে‌য়ে‌ছি : না‌হিদ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৪১ বার

অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, যারা ছাত্র ও জনসাধারণকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে তাদের প্রত্যেককেই আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে। সা‌জি‌দের আত্মত‌্যা‌গের কার‌ণে আমরা নতুন স্বাধীনতা পে‌য়ে‌ছি। 

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের বিলকুকডি গ্রা‌মে নিহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকরামুল হক সা‌জি‌দের জানাজায় অংশ‌ নি‌য়ে তি‌নি এসব কথা ব‌লেন।

না‌হিদ ব‌লেন, সাজিদদের এই আত্মত্যাগ বাংলাদেশের মানুষ কোনো দিন ভুলবে না। তারা দেশের জন্য জীবন দিয়ে‌ছে। আমরাও নির্যা‌তিত হ‌য়ে‌ছি, হয়তো ভাগ‌্য ভা‌লো আমরা বেঁচে গে‌ছি। ‌বেঁচে গে‌ছি এই কার‌ণে আমরা এখা‌নে এসে কথা বল‌তে পার‌ছি। আজ আমার মা‌য়ের বুক খা‌লি হয়‌নি, সা‌জি‌দের মা‌য়ের বুক খা‌লি হ‌য়ে‌ছে। এখন আমরা যারা আন্দোলন ক‌রে‌ছি আমরা যারা আছি আমরা প্রত্যেকে সা‌জিদ। যারা গু‌লি ক‌রে মে‌রে‌ছে তা‌দের অবশ‌্যই বিচার কর‌বে। সেই বিচার করার জন‌্যই আমরা নতুন স্বাধীন বাংলা‌দেশ অর্জন ক‌রে‌ছি। সাজিদের পরিবারের দায়িত্ব আমি নিলাম।প্রসঙ্গত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ গত ৪ আগস্ট ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত হন। ১৪ আগস্ট ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com