1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শ্রী শ্রী অষ্টনাগের পূজা সম্পন্ন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শ্রী শ্রী অষ্টনাগের পূজা সম্পন্ন

সাগর কুমার বাড়ই, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ২২ বার

 

খুলনা জেলার তেরখাদা উপজেলার অদূরে কাগদী সার্বজনীন দুর্গা মন্দিরে উৎসবমুখর পরিবেশে শ্রী শ্রী অষ্টনাগের পূজা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩রা আগস্ট, ১৭ই শ্রাবণ) সোমবার সকাল ১০ টায় কাগদী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে শ্রী শ্রী অষ্টনাগের পূজার আয়োজন করা হয়।

প্রতি বছরের ন্যায় এ বছরও তেরখাদা উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত মায়ের শত শত ভক্তবৃন্দের উপস্থিতিতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রী শ্রী অষ্টনাগের পূজা অনুষ্ঠিত হয়।

পূজায় তেরখাদা উপজেলার বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষসহ শত শত ভক্তের আগমন ঘটে। পূজাকে ঘিরে কাগদী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে সৃষ্টি হয় উৎসবের আমেজ।

ওঝা কানাই লাল বালার সার্বিক সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টায় প্রতি বছর এ পূজা-অর্চনার সূচনা হয়ে থাকে। তাঁর সহযোগিতা ও প্রচেষ্টায় এবারও যথাযথ ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শ্রী শ্রী অষ্টনাগের পূজা সম্পন্ন হয়।

পূজা উপলক্ষে ভক্তবৃন্দের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ধর্মীয় রীতি-নীতি ও আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে পূজায় অংশ নেন আগত ভক্তরা।
পূজা অনুষ্ঠান শেষে মায়ের মহা প্রসাধ আগত ভক্তবৃন্দের মাঝে বিতরন করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com