1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পরিত্যক্ত জায়গা থেকে শিশুদের স্বপ্নের ঠিকানা: রূপসায় উদ্বোধন হলো "প্লে-জোন কিচির মিচির" - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পরিত্যক্ত জায়গা থেকে শিশুদের স্বপ্নের ঠিকানা: রূপসায় উদ্বোধন হলো “প্লে-জোন কিচির মিচির”

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ২৯ বার

 

একটি পরিত্যক্ত জায়গা, যেখানে ছিল জঙ্গল আর আগাছার জটলা, যেখানে একসময় পা রাখারও তেমন সুযোগ ছিল না। অথচ সেই জায়গাটিই এখন শিশুদের হাসি-আনন্দ আর খেলাধুলায় মুখরিত। একটি নতুন ভাবনা বদলে দিয়েছে জায়গাটির চেহারা, তৈরি হয়েছে শিশুদের জন্য সুন্দর এক বিনোদন ও বিকাশের ক্ষেত্র প্লে-জোন কিচির মিচির।

শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের কথা চিন্তা করে ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছেন খুলনার রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা। উপজেলা পরিষদ চত্বরে দীর্ঘদিন পড়ে থাকা জঙ্গলাকীর্ণ ও অব্যবহৃত জায়গাটি নজরে আসে উপজেলা নির্বাহী কর্মকর্তার। জায়গাটি এভাবে ফেলে না রেখে শিশুদের জন্য কীভাবে কাজে লাগানো যায় সেই ভাবনা থেকেই শুরু হয় তার পরিকল্পনা। পরিত্যক্ত সেই স্থানকে পরিচ্ছন্ন করে সাজিয়ে শিশুদের উপযোগী করে তোলার উদ্যোগ নেওয়া হয়। আর সেই পরিকল্পনার বাস্তব রূপই আজকের রূপসা উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত কিচির মিচির প্লে-জোন। এখন যেখানে একসময় ছিল জঙ্গল, আগাছা আর অব্যবহারের চিহ্ন, সেখানে শিশুদের জন্য তৈরি হয়েছে খেলাধুলা ও আনন্দের পরিবেশ। শিশুদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি তাদের মানসিক বিকাশ, সৃজনশীলতা ও সামাজিক মেলামেশার সুযোগ তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এটি শুধু একটি খেলার জায়গা নয়, কিচির মিচির যেন শিশুদের জন্য একটু মুক্ত আকাশ, একটু আনন্দ আর নির্মল শৈশবের ঠিকানায় পরিনত হয়েছে। ঘুরতে আসা শিশুদের অভিভাবকরা বলেন, রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তাঁর চিন্তা ও উদ্যোগ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে একটি জঙ্গলাকীর্ণ পরিত্যক্ত জায়গাকেও সুন্দর পরিকল্পনা ও আন্তরিক উদ্যোগের মাধ্যমে শিশুদের হাসি-আনন্দের প্রাণকেন্দ্রে পরিণত করা সম্ভব। আমাদের এলাকার আশপাশে শিশুদের নিয়ে ঘোরার মতো ভালো কোনো স্থান ছিল না। তাই বাচ্চাদের একটু আনন্দ দিতে হলে শহরের দিকে যেতে হতো। ছোট ছোট শিশুদের নিয়ে দূরে যাওয়া অনেক সময়ই কষ্টকর ও ঝুঁকিপূর্ণ। কিন্তু কিচির মিচির প্লে-জোনটি হওয়ার পর সেই আক্ষেপ অনেকটাই দূর হয়েছে। এখন প্রতিদিনই অনেক শিশু এখানে আসছে, একসঙ্গে খেলাধুলা করছে, আনন্দ করছে এবং নিজেদের মধ্যে মিশছে। শিশুদের মুখের এই হাসি আর নিরাপদে খেলতে দেখার চেয়ে একজন বাবা-মায়ের কাছে বড় শান্তি আর কী হতে পারে। আমাদের জন্য এটি শুধু একটি প্লে-জোন নয়, এটি আমাদের সন্তানদের আনন্দময় শৈশবের একটি সুন্দর ঠিকানা।

সেই ধারাবাহিকতায় ৩ রা আগষ্ট সোমবার বিকালে রূপসা উপজেলা পরিষদ চত্বরে প্লে-জোন কিচির মিচির এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসাবে প্লে-জোন এর উদ্বোধন করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম,প্রাণী সম্পদ কর্মকর্তা ড. আহসান হাবিব প্রামাণিক, রূপসা থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক মীর, উপজেলা কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা, উপজেলা প্রকৌশলী মোঃ নাজমুল হুদা,
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহান উদ্দীন,মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন,উপজেলা রিসোর্স ইনসট্রাক্টর এহতেশামুল হক,সহকারী শিক্ষা কর্মকর্তা এসএম আলী আকবর, উপ-সহকারী প্রকৌশলী মোঃ ইমরান হোসেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাফুর রহমান, আজিজুল ইসলাম নন্দু,জিয়াউল ইসলাম বিশ্বাস, ইলিয়াজ হোসেন, মাসুম বিল্লাহ, প্রধান শিক্ষক শাবানা, সাবেক প্রধান শিক্ষক চন্দ্র শেখর পাল, ব্যবসায়ী ওবায়েদ ফারাজী, শিক্ষক শামীমা নাসরিন, দিলারা খানম,নীলমনি বিশ্বাস প্রমূখ।উক্ত প্লে জোন তৈরীতে অর্থায়ন করেছে উপজেলা পরিষদ এবং বাস্তবায়িত হয়েছে প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে। অনুষ্ঠান শেষে ২০২৬-২৭ অর্থবছরে রূপসা উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল এর আওতায় পরিবেশ ও জলবায়ু সংরক্ষণ এবং বর্তমান সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্য গাছের চারা বিতরণ করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com