1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৩৭ বার

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী  লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে ময়মনসিংহ নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন তার সমর্থকরা। এ সময় বিক্ষোভকারীরা বিগত ১৭ বছর ধরে কারাবন্দি লুৎফুজ্জামান বাররের মুক্তি দাবি করেন।

সোমবার (১৯ আগস্ট) বিকেল সোয়া ৪টার দিকে নগরীর গাঙ্গিনাপাড় ট্রাফিক মোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নতুন বাজারস্থ দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এর আগে নগরীর ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে কারাবন্দি বাবরের মুক্তির দাবিতে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেত্রকোণার মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে নেতারা বলেন, মিথ্যা মামলায় রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাদের প্রিয় নেতাকে বিগত ১৭ বছর ধরে কারাবন্দি রাখা হয়েছে। অনতিবিলম্বে আমরা তার মুক্তি দাবি করছি। অন্যথায় ভাটি বাংলার জনগণ রাজপথে আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

বিক্ষোভ কর্মসূচিতে মদন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী, কামরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান বুলবুল, বিএনপি নেতা এজাজুর রহমান চন্দন, শেখ স্বপন, শামীম তালুকদার, শফিকুল বাশার, জাহাঙ্গীর আলম সোহেল, সেহেদী হাসান জোসেফ, এজিএস রাসেল, নূরে আলম, যুবদল নেতা ওয়ালিউল্লাহ, আমিনুল ইসলাম, শ্রমিক দল নেতা রিয়াদ হাসান লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com