
সাবিত হোসেন,শিবগঞ্জ(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ থানাধীন মোকামতলা, চাকুরমা পাগলা পাগলীর মোড় গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষকের প্রায় দেড় লক্ষ টাকার গাছ কর্তন করেছে প্রতিপক্ষ। গত রবিবার সকাল ৯ টায় সংঘটিত এ ঘটনায় ক্ষতিগ্রস্ত শহিদুল ইসলামের রোপণকৃত ধানের জমির পাশে লাগানো গাছ কর্তন করেন প্রতিপক্ষরা । ঘটনার সূত্রপাত হয় পারিবারিক জমি বিরোধ থেকে। পরিবারের সাত সন্তানের সবার ছোটো শহিদুল ইসলাম,মা আনিসা বেগম তার সাত পুত্রের মধ্যে ছোটো পুত্রকে জমিটি দান করেন। দীর্ঘদিন যাবত ছোট পুত্র শহিদুল ইসলাম ওই জমি ভোগ দখল করে আসছিলেন। প্রতিপক্ষ মিঠু মিয়া বলেন, ছোট ভাই প্রতারণা করে জাল দলিলের মাধ্যমে জমিটি নিজের নামে লিখিয়ে নিয়েছে। এবিষয়ে শহিদুলের মা আনিসা বেগম, এ অভিযোগের সত্যতা অস্বীকার করে বলেন, সম্পূর্ণ সুস্থ্য-সজ্ঞানে ও স্বেচ্ছায় ছোট ছেলে শহিদুল কে জমি দান করছি, বড় ছেলেরা যে বাদি করছে তা মিথ্যা । শহিদুল ইসলাম অভিযোগ করেন, একই গ্রামের মিঠু মিয়া, মুকুল প্রামানিক এবং রেজাউল প্রামানিক সহ মোট নয়জন অভিযুক্ত ব্যক্তি তার জমির ফসল এবং গাছপালা ধ্বংস করেছে। ক্ষতিগ্রস্ত গাছপালার মধ্যে ঘোড়ানিম, ইউক্যালিপটাস, কড়ির গাছ, বকন কাঠের গাছ সহ বিভিন্ন ফলদ ও বনজ গাছ অন্তর্ভুক্ত ছিল। ঘটনার পর শহিদুল ইসলাম মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ জনাব মোর্শেদুল খানের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি দ্রুত তদন্ত করে ন্যায়বিচারের আবেদন করেন। এলাকাবাসী বলেন, এই ধরনের ঘটনা স্থানীয় সামাজিক শান্তি ও সম্প্রীতির জন্য হুমকি স্বরূপ। তাই প্রশাসনকে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে।