1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে ববির কমিটি থেকে বাদ কলিমুল্লাহ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে ববির কমিটি থেকে বাদ কলিমুল্লাহ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৩৮ বার

শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষক-কর্মকর্তাদের পূর্বতন চাকরিকাল গণনা সংক্রান্ত কমিটি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহকে বাদ দেওয়া হয়েছে। অন্য দুটি কমিটির বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে রেজিস্ট্রারের কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়।

রেজিস্ট্রার মনিরুল ইসলাম স্বাক্ষরিত সোমবারের (১৮ নভেম্বর) অফিস আদেশে পূর্বের কমিটি বিলুপ্ত করে পাঁচ সদস্যের নতুন কমিটি করা হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের অধ্যাপক ড. মো. শরীফ হোসেনকে আহ্বায়ক এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন অফিসের উপ-পরিচালক মোহা. মশিউর রহমানকে সদস্যসচিব করা হয়েছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল আলিম বছির এবং একই বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মনোয়ারা বেগমকে সদস্য করা হয়েছে।

এর আগে রোববার (১৭ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. কলিমুল্লাহকে বিতর্কিত উল্লেখ করে ববির সব কমিটি থেকে অব্যাহতি এবং ক্যাম্পাসে অবস্থানের অনুমতি না দেওয়ার জন্য উপাচার্যের কাছে চিঠি দেন।

উল্লেখ্য, বিগত আওয়ামী লীগ সরকারের সকল বিতর্কিত নির্বাচনকে জনসমর্থন জোগাতে জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের (জানিপপ) চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ নিরঙ্কুশ সমর্থন জানিয়ে দেশব্যাপী সমালোচিত ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com