1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সাব্বির কেন খেলার সুযোগ পাননি জানালেন বিসিবির নির্বাচক - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সাব্বির কেন খেলার সুযোগ পাননি জানালেন বিসিবির নির্বাচক

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৬২ বার

গেল মাস থেকেই শুরু হয়েছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) আসর। আটটি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট এখনও চলমান রয়েছে। তবে এনসিএলে নিজ বিভাগ রাজশাহীর হয়ে খেলার সুযোগ পাননি সাব্বির রহমান। দলটির তারকা ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিম-তাওহীদ হৃদয়রা না থাকার পরেও ডানহাতি এই ব্যাটারের সুযোগ মেলেনি।

তবে ডিসেম্বরে আসন্ন এনসিএল টি-টোয়েন্টিতে সাব্বির খেলতে পারবেন বলে মনে করেন আব্দুর রাজ্জাক। আজ বুধবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিসিবির এই নির্বাচক। এ সময় সাব্বিরকে নিয়ে রাজ্জাক বলেন, ‘সাব্বিরকে লঙ্গার ভার্সনের জন্য ওরা নিতে চায়নি, ওদের কোচ বা ক্যাপ্টেন। এক্ষেত্রে আমরা তাদের পুশ করতে পারি না। আমার মনে হয় সাব্বিরকে টি-টোয়েন্টিতে নেবে, আমি মোটামুটি শিওর।’

দেশের ক্রিকেটাররা এখন বাকি দুই ফরম্যাট থেকে টি-টোয়েন্টি ফরম্যাটকেই বেশি গুরুত্ব দেয়। যা অবাক করেছে রাজ্জাককেও। টি-টোয়েন্টিকেই বর্তমানে খেলোয়াড়রা ক্রিকেট মনে করছে দাবি করে রাজ্জাক বলেন, ‘সবাই টি-টোয়েন্টি খেলার জন্য খুবই উদগ্রীব। সবাই টি-টোয়েন্টিকেই ক্রিকেট মনে করছে। যদিও আমার কাছে মনে হয় বিপিএলের চেয়েও হয়তো প্রিমিয়ার লিগে বেশি আয় করে ক্রিকেটাররা। তারপরও কেন জানি টি-টোয়েন্টিতেই সবার একটা বাড়তি আগ্রহ আছে।’প্রসঙ্গত, এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট মাঠে গড়াবে আগামী ১১ ডিসেম্বর। ২৩ ডিসেম্বর নতুন এই টি-টোয়েন্টি টুর্নামেন্টটির ফাইনাল অনুষ্ঠিত হবে। গ্রুপপর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ হতে পারে। ডিসেম্বরেই শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসর। আর তার আগেই নতুন এই টুর্নামেন্ট করতে যাচ্ছে বিসিবি।মূলত দেশি ক্রিকেটারদের টি-টোয়েন্টি খেলার সুযোগ বৃদ্ধির কথা চিন্তা করেই এমন টুর্নামেন্ট। এদিকে, প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে বর্তমানে বাইরে থাকলেও, নিজের মতো করে প্রস্তুতি নিচ্ছেন ৪৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা সাব্বির। সবমিলিয়ে তিনি বাংলাদেশ জাতীয় দলে ১২৫টি ম্যাচ খেলেছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com