1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর বর্ণাঢ্য সমাপনী, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ - Youth Tv news
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ১০:৫১|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর বর্ণাঢ্য সমাপনী, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ৯ মে, ২০২৬
  • ৩৬ বার

গাইবান্ধায় অনুষ্ঠিত হলো নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর সমাপনী খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। শনিবার বিকেলে জেলা ইনডোর স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মুশফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) একেএম হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রাজিব, সহকারী কমিশনার সাব্বির আহম্মেদ, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন এবং জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শহিদুজ্জামান শহিদসহ অন্যান্যরা।

প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভার ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীরা অংশ নেয়। মোট আটটি ইভেন্ট—ফুটবল, ক্রিকেট, কাবাডি, দাবা, অ্যাথলেটিকস, সাঁতার, ব্যাডমিন্টন ও মার্শাল আর্ট—এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ফলাফলে কাবাডি বালক বিভাগে সাদুল্লাপুর উপজেলা এবং বালিকা বিভাগে গাইবান্ধা সদর উপজেলা চ্যাম্পিয়ন হয়। ক্রিকেট বালক বিভাগে সাঘাটা উপজেলা এবং বালিকা বিভাগে গাইবান্ধা সদর উপজেলা শিরোপা জিতে নেয়। ফুটবল বালক বিভাগে পলাশবাড়ী উপজেলা এবং বালিকা বিভাগে গাইবান্ধা সদর উপজেলা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এছাড়া দাবা বালক বিভাগে গোবিন্দগঞ্জের এফতেখারুল ইসলাম এবং বালিকা বিভাগে একই উপজেলার অহনা রাজভর চ্যাম্পিয়ন হন। প্রতিযোগিতার সকল বিজয়ীদের হাতে অতিথিরা মেডেল ও ট্রফি তুলে দেন। উল্লেখ্য, “ক্রীড়াই হোক পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যে ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ২ মে সিলেট জেলা স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি সারা দেশে একযোগে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর উদ্বোধন করা হয়। এর মূল লক্ষ্য শিশু-কিশোরদের মেধা, সৃজনশীলতা ও সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো এবং তাদের নতুনভাবে নিজেদের আবিষ্কারে উদ্বুদ্ধ করা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com