1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
এডিপি প্রকল্পের আওতায় থালতা মাঝগ্রাম ইউনিয়নে ক্রীড়া সামগ্রী বিতরণ - Youth Tv news
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ১০:৫১|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

এডিপি প্রকল্পের আওতায় থালতা মাঝগ্রাম ইউনিয়নে ক্রীড়া সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, তানভির রহমান
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ২৫ বার

এডিপি (বার্ষিক উন্নয়ন কর্মসূচি) প্রকল্পের আওতায় বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৪ নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া ক্লাব ও বিভিন্ন গ্রামের খেলোয়াড়দের মাঝে ফুটবল এবং নেটসহ ভলিবল বিতরণ করা হয়েছে।

ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড় ও প্রতিনিধিদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন ৪ নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তোলা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, খেলাধুলা যুব সমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি সামাজিক বন্ধনও দৃঢ় করে। তাই ইউনিয়নের ক্রীড়া উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com